ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারকে ২৫ লক্ষ টাকা ও চাকরি

 


ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে পেয়ার-মহব্বত নয়! বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী। বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক এবং দাদাকে চাকরির নিয়োগ পত্র দিলেন। 

এরপর মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা কোনও সাধারণ গণপিটুনি নয়, বরং পরিকল্পিত খুন। তাঁর দাবি—“নাম, পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উসকানিতে খুন। র‍্যাডিকাল, মৌলবাদীরাও থাকতে পারে। অতিবামের ষড়যন্ত্রেও খুন হতে পারেন।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাদের ছবি দেখা গিয়েছে, সকলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিঘা, বকখালি থেকে তুলে এনেছে। একটা ৩৫ বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে, তাতে ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে পেয়ার, মহব্বত নয়।”


নবীনতর পূর্বতন

نموذج الاتصال